ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় গাইবান্ধা শহরে শোভাযাত্রা বের করে ইউনিয়নের জেলা কমিটি। পরে দলীয় কার্যালয়ে জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রণজিত রায়ের সভাপতিত্বে এক সভা হয়। সভায় বক্তব্য দেন কবি সরোজ দেব, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি দিলীপ সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সম্পাদক মাহমুদুল গনি, মুক্তিযোদ্ধা গাউছুল আজম, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মিঠুন রায়, জেলা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানু সরকার, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ প্রমুখ।