প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদসহ (ডাকসু) সব হল সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার তারা এ কর্মসূচি পালন করে।দুপুরে মধুর ক্যানটিনের সামনে থেকে তারা মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে ডাকসু ও হল সংসদ নির্বাচনসহ সারা দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান।