ছাত্র ইউনিয়নের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি ও আসনসংখ্যা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে গতকাল শনিবার কলেজে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে তাদের দাবির প্রতি সংহতি জানায়। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা কলেজের একাদশ শ্রেণীতে ভর্তির আসন বৃদ্ধি, শিক্ষকসংকট নিরসন, সম্মান কোর্সের বিষয় বাড়ানো, মাস্টার্স কোস চালু, শ্রেণীকক্ষ ও একাডেমিক ভবন নির্মাণের দাবি জানান। মানববন্ধন শেষে ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অভিজিৎ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, শহর শাখার সভাপতি মাইনুদ্দিন, ছাত্রনেতা গৌরাঙ্গ চক্রবর্তী, রইসুজ্জামান, তারেক চৌধুরী, প্রণত পাল প্রমুখ।