ছাত্র ইউনিয়নের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্র ইউনিয়নের ২৪তম সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের সভাপতি রান্টু কুমার চন্দের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সাবেক সভাপতি খন্দকার লুৎফুর রহমান। এর উদ্বোধন করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কামরুল হাসান। সম্মেলনে ফয়জুল হককে সভাপতি, সৌরজিৎ দাসকে সাধারণ সম্পাদক ও কল্যাণ চন্দকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের উপজেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়।