প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে শাহাদাৎ হোসেনকে সভাপতি ও অভিজিৎ রায়কে সাধারণ সম্পাদক করে সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।কলেজের শহীদ মিনার চত্বরে সকালে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অবদুর রব। কলেজ শাখার সভাপতি শাহজালাল সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) বোরহান উদ্দিন দোলন। আরও বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নরেন ভট্টাচার্য, সংগঠনের নেতা আবু তাহের, মাইনুদ্দিন প্রমুখ। এরপর ক্যাম্পাসে একটি মিছিল শেষে কাউন্সিল অনুষ্ঠিত হয়।