ছাত্র ইউনিয়নের ২৫ সদস্যবিশিষ্ট কুমিল্লা জেলা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুমিল্লা জেলা সংসদের ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে আবদুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে কিংকর চন্দ ও সাংগঠনিক সম্পাদক পদে তাসনীমুল হাসান নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর চন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার ওই তথ্য জানানো হয়। জানা গেছে, সোমবার বেলা তিনটায় কুমিল্লা টাউন হলের সম্মেলনকক্ষে ওই কমিটি গঠন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা সংসদের সভাপতি মফিজ উদ্দিন আহমেদ, কমরেড পরেশ কর, কমরেড কাজী নূর আহম্মদ ও অশোক কুমার দেব। কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতামুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে আসছে। আগামী দিনেও নতুন কমিটি ওই ধারা অব্যাহত রাখবে।