ছাত্র ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন পরিবহন চত্বর থেকে অনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কর্মকার, সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ, সহ-সাধারণ সম্পাদক হাসান আখতারসহ অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।