প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে রাজু হাসান (৮) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাতে হিলি স্টেশন থেকে বিজিবির সদস্যরা রাজু হাসানকে উদ্ধার করেন। রাজু হাসান বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের গোলাপ হোসেনের ছেলে এবং কাটলার অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার স্কুলে আসার পর বুদু মিয়া ভারত থেকে পণ্য এনে স্থানীয় বাজারে বিক্রি করে মোটা টাকার লোভ দেখিয়ে তাকে হিলি সীমান্তে নিয়ে আসে বলে জানিয়েছে রাজু।