ছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে মুক্তিপণের আড়াই লাখ টাকা আদায়কালে অপহৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৭-এর সদস্যরা। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, এ ঘটনায় অপহৃতের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ছাত্রকে আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজার বিজ্ঞ বিচারিক হাকিম আদালতে পাঠানো হবে।