ছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অপহরণের দুদিনের মাথায় রাকিবুল হাসান (৮) নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলির মাটিডালী বিমান মোড় এলাকায় রংপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ওই ছাত্রকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সিয়াম হোসেন (২২) নামের এক ব্যক্তিকে। রাকিবুল নন্দীগ্রাম উপজেলার আগপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও স্থানীয় চৌমুহনী বাজারের আল-মদিনা একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত ১৫ ফেব্রুয়ারি স্কুল থেকে ফেরার পথে রাকিবুলকে অপহরণ করে তার পরিবারের কাছে মুঠোফোনে ৫০ হাজার টাকা দাবি করা হয়।