ছাত্র উপদেষ্টা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার নতুন ছাত্র উপদেষ্টা, বঙ্গবন্ধু হল প্রাধ্যক্ষ ও সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মেহের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাধ্যক্ষ হিসেবে কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহীম আবদুল্লাহ এবং সহকারী প্রক্টর হিসেবে আইন বিভাগের প্রভাষক আনিসুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।