ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের ১১ নেতা কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে পারভেজ হত্যা মামলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১১ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।গত মঙ্গলবার বিকেলে আদালত মাদারীপুর জেলা ছাত্রদল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক অহিদুর রহমান খান, সাবেক সহসভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুজ্জামানসহ ১১ জনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি মাদারীপুর ছাত্রদলের কমিটি ঘোষণার পর ছাত্রদলের একটি পক্ষ আনন্দ মিছিল বের করে। একই সময় ছাত্রদলের অপর একটি পক্ষ নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। নিহত পারভেজের চাচা সালাউদ্দিন খান বলেন, ‘আমার ভাতিজা কোনো রাজনীতি করত না। ঘটনার দিন ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের সময় ইচ্ছাকৃত-ভাবে আঘাত করে তাকে হত্যা করা হয়।’