ছাত্র ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজারে ছাত্র ধর্মঘট হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে গতকাল সোমবার এ ধর্মঘটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শহরে বিক্ষোভ মিছিল এবং চৌমোহনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করেন। এ সময় চৌমোহনা চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি কামরুল হাসান। সাধারণ সম্পাদক অরিজিৎ দেবরায়ের সঞ্চালনায় বক্তৃতা করেন শিক্ষার্থী সুবিনয় রায়, প্রতীম নাগ প্রমুখ।