প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চরআলগী গ্রামের মো. ফজলে রাব্বি (১২) নামে এক মাদ্রাসাছাত্র ছয় মাস ধরে নিখোঁজ রয়েছে। রাব্বি ওই গ্রামের মো. মোতাহার হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলে রাব্বী একই ইউনিয়নের বাহির দাসপাড়া ভুলু মৃধা বাড়ির দরজায় অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। গত বছরের ২০ আগস্ট সে মাদ্রাসা থেকে পাশের কালাইয়ার ইউনিয়নের শৌলা গ্রামে তার ফুফুর বাড়ি যায়। সেখান থেকে পরের দিন মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। গত ছয় মাসেও রাব্বির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি তার বড় ভাই বাউফল থানায় জিডি করেছেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি