ছাত্র নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজী লিয়াকত আলী নামে এক ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ। তিনি ১৭ সেপ্টেম্বর রাতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লিয়াকত বিবিএ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাক হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।’