ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গতকাল শনিবার বাসচাপায় সোহাগ (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোহাগ এরশাদনগর এলাকার ইউসেপ স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। হোসেন মার্কেট এলাকার ওই মহাসড়কের পশ্চিম পাশে সোহাগ বস্তা মুড়ি দিয়ে শুয়ে ছিল। সকাল ছয়টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় আশপাশের লোকজন বাসটি আটক করে পুলিশে খবর দেয়। তবে চালক মান্নান পালিয়ে যান। সোহাগ নেত্রকোনা সদরের সাতপাই এলাকার মো. আলমের ছেলে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি