প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে গতকাল শনিবার ট্রেনের ছাদ থেকে পড়ে শাহজাহান সিরাজ (২২) নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ থেকে ঢাকামুখী আন্তনগর তিস্তা ট্রেনটি জামালপুরের ঝিনাই সেতুতে পৌঁছালে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে নিহত হন শাহজাহান সিরাজ। তিনি ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) বিবিএর প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। শাহজাহান কুড়িগ্রামের রৌমারীর কলেজ রোডের বাবুল হোসেনের ছেলে। ঈদ শেষে তিনি ট্রেনের ছাদের ওপর গাদাগাদি করে বসে ঢাকায় যাচ্ছিলেন। জামালপুর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, জিআরপি পুলিশ লাশ উদ্ধার করেছে।