ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল বুধবার ভোরে বেপরোয়া গতির ট্রাকের চাপায় শাহীন আলম (১৮) নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছেন। তিনি খিলগাঁও মডেল কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন। খিলগাঁও থানা-পুলিশ জানায়, শাহীন ও তাঁর বন্ধু বাবু মসজিদে যাওয়ার জন্য খিলগাঁও উড়াল সড়কের নিচে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক শাহীন ও তাঁর বন্ধু বাবুকে ধাক্কা দেয়। এতে শাহীন ঘটনাস্থলে মারা যান।