প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে ওই স্কুলছাত্রসহ তিনজন গাজীপুরের চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। এমসি বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ছাত্র নিহত হয়। আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।