ছাত্র পেটানো সেই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার খয়রা গৌরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পেটানো সেই শিক্ষককে গতকাল বুধবারসাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুর জব্বার জানান, ছাত্র পেটানোর অভিযোগের সত্যতা পাওয়ার পর আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
গত সোমবার বিকেলে উপজেলার খয়রা গৌরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আশিকুর রহমানকে পিটিয়ে জখম করেন আশরাফুল ইসলাম। দুই ছাত্রের মধ্যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে শ্রেণিকক্ষের ভেতরেই ওই ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘শিক্ষকের পিটুনিতে ছাত্র হাসপাতালে’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।