প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের কোল ঘেঁষে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। গতকাল মঙ্গলবার দুপুরে তারা এ কর্মসূচি পালন করে। সংগঠনের নেতা-কর্মীরা কলাভবন এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে ভারতের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবি জানানো হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক বলেন, সুন্দরবন ধ্বংস করে ভারতের স্বার্থ রক্ষা করছে সরকার। অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে ব্যাপক ক্ষতিকর রামপাল চুক্তিতে জনগণের সম্মতি নেই। এই পরিস্থিতিতে সুন্দরবন রক্ষা করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।