প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্র ও শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম গতকাল শনিবার এক বিবৃতিতে বলেন, ভর্তি-বাণিজ্যের বিরুদ্ধে শিক্ষক ও সাধারণ ছাত্রদের আন্দোলনকে বানচাল করার লক্ষ্যে ‘ছাত্রলীগের পান্ডারা’ গুলি ও ইটপাটকেল ছুড়ে শিক্ষক ও ছাত্রদের ওপর অতর্কিতে হামলা চালায়। এ ঘটনাকে ন্যক্কারজনক ও বর্বরোচিত আখ্যায়িত করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।