ছাত্র শিবিরের চার নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিল, এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার পুলিশ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জামসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, নাশকতার পরিকল্পনা করতে গতকাল জেলা শহরের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পেছনে একটি মেসে শিবিরের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে শিবিরের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এনামুল হক (২৩), জেলা শিবিরের স্কুলকার্যক্রম-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক ইসহাক হায়দার ও কর্মী মো. রুবেলকে আটক করে।