ছাত্র সংসদ নির্বাচনসহ আট দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র সংসদ নির্বাচনসহ আট দফা দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের শিক্ষার্থী জাকের আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন কলেজের শিক্ষার্থী মোস্তাক আহমদ খান, মেহেদী হাসান, তানবীর চৌধুরী, রাফি রহমান, সুজিনা বেগম, ডেইজি তালুকদার প্রমুখ। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একই দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচির সংগঠক জাকের আহমদ বলেন, ‘ছাত্র সংসদ হচ্ছে গণতান্ত্রিক চর্চার একটি মাধ্যম। দীর্ঘদিন ধরে ছাত্রসমাজ এই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’