ছাত্র সংসদে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে মফিজুর রহমান সহসভাপতি, হিমেল চাকমা সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ ২০টির সব কটি পদে জয়ী হয়। তারা ছাত্রশিবির-সমর্থিত জলিল-আজিজুল প্যানেলকে হারায়। মোট এক হাজার ২৫৯ ভোটের মধ্যে এক হাজার ১০টি ভোট পড়ে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মোখলেস উদ্দিন।