ছাত্র সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলের দাবিতে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাবেশ হয়েছে। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের আমতলায় এ সমাবেশের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। সমাবেশে বক্তারা বলেন, বুড়িগঙ্গার পানি এখন কালো কুচকুচে, নোংরা। পানি স্পর্শ করলেই মনে হয় শরীরে ঘা হয়ে যাবে। ঢাকার পাশ দিয়ে যাওয়া এই নদীকেই রক্ষা করতে পারল না দেশ। সুন্দরবনের পাশে এমন একটি বিদ্যুৎকেন্দ্র হলে তা হবে পরিবেশ ধ্বংসকারী প্রকল্প। কেউই বিদ্যুৎকেন্দ্রের বিরোধী নয়, তবে সেটা রামপালে নয়, করতে হবে অন্য কোথাও। জোটের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল প্রমুখ বক্তব্য দেন।