প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানিক আলোয় দূর হোক মাদক অন্ধকার’—এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাটে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী ছাত্র সমাবেশ। মাদক নির্মূল কমিটির উদ্যোগ গোসাইরহাট উপজেলা সদরের ইদিলপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, ইউএনও ইয়াহ্ ইয়া খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিকদার ও মানিকের জেলা সমন্বয়কারী আলমাস হোসেন ঢালী। শরীয়তপুর প্রতিনিধি