ছাত্রকে অপহরণের পর মুক্তিপণ দাবি একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় মুক্তিপণের দাবিতে এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার ওই ছাত্রের বাবা বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেছেন। পুলিশ মামলার এক আসামিকে গ্রেপ্তার করলেও গতকাল শনিবার পর্যন্ত ওই ছাত্রকে উদ্ধার করতে পারেনি। পুলিশ, ওই ছাত্রের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি গ্রামের সোহরাব ঘরামির ছেলে সুজন ঘরামি চার-পাঁচ মাস আগে একই উপজেলার ইল্লা গ্রামের ব্যবসায়ী মো. হাকিম ব্যাপারীর ছেলে বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. ফয়সালের সঙ্গে সখ্য গড়ে তোলে। ফয়সালের বাবা হাকিম ব্যাপারী বলেন, ২১ জানুয়ারি সকালে সুজন তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ফয়সাল আর বাড়ি ফেরেনি। এরপর গত শুক্রবার দুপুরে তাঁর মুঠোফোনে সুজন পরিচয় দিয়ে এক ব্যক্তি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিনই তিনি বাদী হয়ে গৌরনদী থানায় সুজনসহ চারজনকে আসামি করে মামলা করেন।মামলার সত্যতা নিশ্চিত করে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মামলার আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।