ছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষক বরখাস্ত
পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার বরখাস্তের আদেশ উপজেলা শিক্ষা কার্যালয়ে পৌঁছেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার গত ১৭ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত আদেশে সই করেন।
মামলার নথি থেকে জানা গেছে, উপজেলার উত্তর আমুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদ হোসেন বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। গত ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞান বিষয়ে পড়া না পারার কারণে নিরঞ্জন হালদার তাকে চড়-থাপ্পড় মারেন। একপর্যায়ে চুল ধরে সজোরে টান দিলে জাহিদের মাথার একাংশের চুল চামড়াসহ উঠে আসে। এ ঘটনায় ১ এপ্রিল শিশুটির বাবা আদালতে মামলা করেন।
নিরঞ্জন হালদার বলেন, ‘পড়া না পারায় শাসন করতে গিয়ে জাহিদ হোসেন সামান্য আহত হয়।