ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জামালখান অরবিট স্কুল ও কলেজের প্রাত শাখার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে ওই শিক্ষককে আটক করা হয়। স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, ওই শিক্ষক দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের ওপর যৌন নিপীড়ন চালান। ছাত্রের অভিভাবক লোকমান হোসেন এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিকার না পেয়ে পুলিশকে ঘটনাটি জানান। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ বলেন, ছাত্রের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অরবিট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা ওসমান গণিকে চাকরি থেকে বরখাস্ত করেছি।’