ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় কোচিং সেন্টারে ১০ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালের এ ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে মামলা করেছেন।

গ্রেপ্তার শিক্ষক বগুড়ার সারিয়াকান্দি থানার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ পাইকপাড়া কবরস্থান-সংলগ্ন একটি কোচিং সেন্টারে আরবি ভাষার শিক্ষক।

ওই ছাত্রের পরিবারের অভিযোগের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, কয়েক মাস ধরে এই কোচিং সেন্টারে আরবি পড়তে যায় ছাত্রটি। আজ সকালে পড়া শেষে বাসায় ফিরে শিশুটি আর ওই শিক্ষকের কাছে পড়তে যাবে না বলে মায়ের কাছে কান্নাকাটি শুরু করে। কেন পড়তে যাবে না জিজ্ঞাসা করলে সে মাকে বিষয়টি খুলে বলে। গত শুক্রবারও ওই শিক্ষক একই ঘটনা ঘটিয়েছে বলে মাকে জানায়। পরে তার মা বিষয়টি নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশকে জানালে পুলিশ মামলা গ্রহণ করে এবং ওই শিক্ষককে গ্রেপ্তার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন জানান, আসামিকে দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।