ছাত্রকে শাসন করায় এই পরিণতি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি খেয়াঘাট এলাকায় গতকাল শনিবার এক শিক্ষককে বেধড়ক পেটানো হয়েছে। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক ছাত্রকে শাসন করায় ওই ছাত্রের নেতৃত্বে শিক্ষকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ইসলামকাটি পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের নাম আহসান হাবিব। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিব প্রথম আলোকে জানান, এক সপ্তাহ আগে স্কুলে ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. তালহার সঙ্গে দশম শ্রেণীর ছাত্র আল ফারুকের বচসা হয়। ফারুক বিষয়টি প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে জানায়। প্রধান শিক্ষক দুজনকে ডেকে বিষয়টি মিটিয়ে দেন। ওই বচসার জের ধরে গত বৃহস্পতিবার স্কুলে তালহাকে মারধর করে ফারুক। তালহা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য তাঁকে (আহসান হাবিব) দায়িত্ব দেন।