ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রকে গলা কেটে হত্যা করে তাঁর ব্যবহূত মোটরসাইকেল নিয়ে গেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। গত সোমবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুরাইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের সলেমান শেখের ছেলে কিবির শেখ (২০) আলফাডাঙ্গা কামার গ্রাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর (ভকেশনাল) ছাত্র। তিনি পড়াশোনার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।কিবিরের বাবা সলেমান শেখ জানান, সোমবার বিকেলে কিবির মোটরসাইকেলে যাত্রী নিয়ে হেলেঞ্চাবাজার থেকে বের হয়ে নিখোঁজ হন।আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান জানান, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে একই ইউনিয়নের হিডাডাঙ্গায় বারসিয়া নদী থেকে কিবিরের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাত ১২টার আগেই তাঁকে হত্যা করা হয়। এ ব্যাপারে কিবিরের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।