ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রজোটের এক কর্মী আহত হন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি কলা অনুষদ ভবন পার হয়ে শহীদ মিনারের সামনে এলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন। ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশন নিয়ে প্রগতিশীল ছাত্রজোট গঠিত।ছাত্র ফেডারেশনের সভাপতি শাহরীন ফেরদৌসী অভিযোগ করেন, দেশবিরোধী চুক্তির প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত মিছিলে ছাত্রলীগের একটি অংশ হামলা চালায়। এতে সুব্রত বড়ুয়া নামের এক কর্মী আহত হন।জানা যায়, প্রগতিশীল ছাত্রজোটের নেতারা সহ-উপাচার্য মো. আলাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তবে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক বলেন, ‘ওরা রাষ্ট্রবিরোধী কর্মসূচি পালন করতে চাইলে কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে।’সহকারী প্রক্টর শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, উভয় পক্ষের মধ্যে হালকা বাদানুবাদ হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।