প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম ও শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ হোসেন চৌধুরীকে গতকাল শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানায় একটি মামলা করে। ওই মামলায় নজরুলকে শহরের পশ্চিমকান্দা পাড়ার নিজ বাড়ি থেকে এবং মাহমুদকে বানিয়াছল রেল কলোনি মহল্লা থেকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।