ছাত্রদল কর্মীর রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ছাত্রদলের আরজু হোসেন (১৯) নামের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে শহরের আরাবপুর সিটি লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক জানান, পারিবারিক প্রয়োজনে রাত সাড়ে আটটার দিকে আরজু হোসেন বাড়ি থেকে শহরে আসছিলেন। এ সময় আরাবপুর সিটি লাইব্রেরির সামনে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে এবং বাম পায়ের রগ কেটে দেয়। আহত অবস্থায় আরজুকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরজু হোসেন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী ও শহরের খাজুরা গ্রামের মাজেদুল হকের ছেলে। ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে জেলা ছাত্রলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম জানিয়েছেন, হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নন। ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।