প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এসএ কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, ছাত্রদলের কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর স্লোগান দিলে প্রতিবাদ করায় তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হয়। ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খোরশেদ আলম দাবি করেন, তাঁরা আপত্তিকর কোনো স্লোগান দেননি। মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণকালে ছাত্রলীগ অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়।