ছাত্রদল নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মেদ ওরফে বাবলুকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরের কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসা থেকে তাঁকে আটক করা হয়। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে আদালত চত্বরে হাফিজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও পুলিশ গ্রেপ্তার করে ২০১৪ সালের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।’ এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহবুবুর রহমান বলেন, সরাসরি মামলা না থাকলেও নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হাফিজ আহম্মেদ। বরিশাল অফিস|