ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রদলের ওই নেতা ট্রেনে অগ্নিসংযোগ এবং হরতাল ও অবরোধ চলাকালে সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, লুটপাটসহ বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।