ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক ও নড়াইল জেলার সভাপতি শাহরিয়ার রিজভীকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা করা হয়েছে। নড়াইল সদর আমলি আদালতের বিচারক মহম্মদ জাহিদুল আজাদ জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিজভী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা আছে। ২০১৪ সালের অক্টোবরে পুলিশের ওপর হামলা ও বাস পোড়ানোর ঘটনায় মামলা দুটি করা হয়। তাঁর বাড়ি নড়াইল সদর উপজেলার রূপগঞ্জ এলাকায়।