ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ইউসুফ হোসেন (২৭) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার এসআই মামুন বলেন, ইউসুফ হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।