ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু মুছাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মালশাপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে গতকাল শনিবার ভোর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, আবু মুছার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।