ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম খানকে (৩২) গত বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে। ধুনট থানার উপপরিদর্শক এনায়েত কবির জানান, গত বছরের নভেম্বর মাসে সরকারবিরোধী আন্দোলনে হরতাল-অবরোধ কর্মসূচি পালনকালে শামীম খানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।