ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডিমলা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তবিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা শহরের পোস্ট অফিস মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, তবিবুল কয়েকজন কর্মী নিয়ে ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলেন। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।