প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে শহরের শমশেরনগর রোড থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার এএসআই নাজমা বেগম কামালকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছেন।