ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা ছাত্রদলের ক্রীড়াবিষয়ক সম্পাদক শেখ এমাদুল কবির (২৬) হত্যা মামলার প্রধান আসামি দাউদ মল্লিককে (২৮) পুলিশ সোমবার রাতে খুলনা মহানগরের খালিশপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, দাউদ মল্লিক বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামের জালাল মল্লিকের ছেলে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক গত ৮ আগস্ট আদালতে দাউদ মল্লিকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অন্য আসামিরা হলেন: বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাদে কাড়াপাড়া গ্রামের চান মল্লিক, আলী শেখ এবং খালেদ মল্লিক। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১০ সালের ২২ নভেম্বর রাতে শেখ এমাদুল কবিরকে কুপিয়ে হত্যা করা হয়।