ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দায়ের করা মামলার আসামি ছাত্রদলের নেতা মামুন প্রধানকে গ্রেপ্তারের পর ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্র ও যুবদলের ১২ নেতা-কার্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। মামুন জেলা বিএনপির সভাপতি ও সাংসদ মোজাহার আলী প্রধানের ছেলে। তাঁর গ্রেপ্তারের খবর পাশে জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছালে ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মীরা মসজিদ চত্বরেই পুলিশের পিকআপ ভ্যান ঘিরে মামুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, কলেজে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত ছিল না তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে ছাত্রলীগ। মামুনকে ইফতারের আগমুহূর্তে গ্রেপ্তার করলে শহরের স্থানীয় জনগণই মামুনকে গ্রেপ্তার করতে দেয়নি।জয়পুরহাট সদর থানার এসআই হাসমত আলী জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান, মামুন প্রধান, পলাশসহ এজাহার নামীয় ১২ জন ও অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। এই মামলার আসামি জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে শহরের আমতলী এলাকার বাসা থেকে শুক্রবার রাতে পুলিশ গ্রেপ্তার করে।