ছাত্রদল নেতাকে না পেয়ে মা-বাবাকে আটক, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে গতকাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকিরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ভাঙচুর। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী

নরসিংদীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে তাঁর মা-বাবা ও দুই গৃহকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা বাড়ির আসবাব ভাঙচুর করেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পূর্ব ভেলানগর এলাকায় আবদুর রউফের বাড়িতে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ ও হরতালে নাশকতায় জড়িত ব্যক্তিদের আটকে যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালাচ্ছেন। এরই অংশ হিসেবে গতকাল রাতে ছাত্রদলের নেতা আবদুর রউফ ফকিরের বাড়িতে অভিযান চালানো হয়।

নরসিংদীতে গতকাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকিরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ভাঙচুর। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীতে গতকাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকিরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান চলাকালে ভাঙচুর। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী

রউফের ভগ্নিপতি গোলাম মোস্তফা ‘প্রথম আলো’র কাছে দাবি করেন, রউফকে না পেয়ে তাঁর বাবা মোহাম্মদ আলী ফকির, মা শিরীন ফকির, সাত বছর বয়সী ভাগনে মোস্তাকিম, গৃহকর্মী বেহেশতী বেগম ও আমেনা বেগমকে আটক করে নিয়ে যায় যৌথ বাহিনী। এ সময় তাঁরা আসবাব ও তৈজসপত্র ভাঙচুর করেন। মোস্তফার ভাষ্য, ‘খবর পেয়ে আমি সকালে গিয়ে দেখি, ঘরের সব জিনিসপত্র ভেঙে তছনছ। মা-বাবা, আমার ছোট ছেলে ও দুই গৃহকর্মীকে আটক করে থানায় নিয়ে গেছে। পরে আমি থানা থেকে ছেলেকে নিয়ে আসি। বাকিদের সঙ্গে কথা বলতে দেয়নি পুলিশ।’

এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘অভিযান আমরা চালাইনি। র‌্যাব চালিয়েছে। তাই ভাঙচুরের বিষয়টি আমার জানা নাই। রউফের বাবা-মাকে কেন আটক করা হয়েছে, তা-ও আমার জানা নাই। তাঁরা থানা হাজতে আছেন বলে শুনেছি।’

নরসিংদীতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রউফ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে না পেয়ে ভাঙচুর চালায় যৌথ বাহিনী। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী