ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে গত বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিটিয়ে জখম করেছেন। আহতের ভাই দাবি করেছেন, গণসংযোগ চালাতে গিয়ে রাব্বানী হামলার শিকার হয়েছেন। তবে ছাত্রলীগ দাবি করেছে, তিনি মাদক সেবন করছিলেন।