ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদিউল কবির আহত হয়েছেন। তাঁকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। তাঁর মাথায় ২০টি সেলাই লেগেছে বলে ছাত্রদল সূত্র জানিয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাজমুল হাসান বলেন, ছাত্রলীগের কর্মীরা এই হামলা করেছে বলে তাঁদের ধারণা৷ তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে৷ শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো অভিযোগ তারা পায়নি৷